নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক

 নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক




অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে এ বৈঠক হয়।কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সদ্য সমাপ্ত ভারত সফরের আলোচ্য বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



এর আগেও চলতি বছর একাধিকবার সরকারি সফরে ওয়াশিংটনে গেছেন ড. খলিলুর রহমান। সেখানে তার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গেও তার একাধিক বৈঠক হয়েছে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

প্রতি টা মেয়ের লেখা টা পড়া উচিতসঠিক চিকিৎসা

কন"ডম তৈরি, হয় কোন প্রাণী অ,ঙ্গ দিয়ে জানলে অবাগ হবেন?