বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
ঢাকার-১৪ আসনে বিএনaপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে এই মামলা করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার। মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের মো. মাহমুদুল হাসান।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পিবিআইকে আসামির বিরুদ্ধে অপরাধের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। ইসলাম ধর্মে বিবাহ একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি। অভিযোগে বলা হয়েছে, সানজিদা ইসলাম তুলির বক্তব্য ইসলাম ধর্মকে অবমাননা করেছে এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। এটি দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

Comments
Post a Comment