গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খাঁন

 গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খাঁন



গণঅধিকার পরিষদ ছাড়ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। জানা গেছে, দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’


তবে রাশেদ খাঁন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এমন কিছু হলে জানানো হবে।এর আগে গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।’


নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ ও রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে বলে জানান মির্জা ফখরুল।

Countdown Timer

Comments

Popular posts from this blog

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

প্রতি টা মেয়ের লেখা টা পড়া উচিতসঠিক চিকিৎসা

কন"ডম তৈরি, হয় কোন প্রাণী অ,ঙ্গ দিয়ে জানলে অবাগ হবেন?