এই বাংলাদেশকে আমি চিনতে চাই না : মিঠুন চক্রবর্তী

 এই বাংলাদেশকে আমি চিনতে চাই না : মিঠুন চক্রবর্তী



উত্তপ্ত ও অশান্ত বাংলাদেশকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওসমান হাদির মৃত্যুর পর থেকে পার বাংলার পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের মতো হয়ে উঠেছে। এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”



মিঠুনের মতোই পার বাংলার শিল্পীরা উদ্বিগ্ন। দেব, কোয়েল মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো তারকারাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। দেব সম্প্রতি জানান, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুক। সবাই ভালো থাকুক। আসলে দু’বেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ থাকলেই শান্তি। কিন্তু যদি অন্য মানুষকে আহত করতে হয়, তবে ভয় আরও বাড়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক, আমরা যেন ভালো থাকি।”


বড়দিনের মুখোমুখি এই উত্তপ্ত সময়ে শহরে সিনেমার মুক্তি হলেও কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’, দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ তারকাদের মন অবসন্ন। প্রত্যেকে শান্তির বার্তা দিয়েছেন এবং সামাজিক স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দিয়েছেন।

Countdown Timer

Comments

Popular posts from this blog

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

প্রতি টা মেয়ের লেখা টা পড়া উচিতসঠিক চিকিৎসা

কন"ডম তৈরি, হয় কোন প্রাণী অ,ঙ্গ দিয়ে জানলে অবাগ হবেন?