হাদির পরিবর্তে সংসদ নির্বাচনে লড়বেন তার বোন বিস্তারিত ক'মেন্টে
হাদির পরিবর্তে সংসদ নির্বাচনে লড়বেন তার বোন
জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশ থেকে তার বোনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই সমাবেশে হাদির নামানুসারে শাহবাগ চত্বরের নামকরণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবিও জানানো হয়।সমাবেশে হাজারো তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশ নেন। অনেকেই পরিবারসহ উপস্থিত হন, আবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন আন্দোলনকারীরা। পুরো শাহবাগ এলাকায় ছিল স্লোগান ও প্রতিবাদী কণ্ঠের প্রতিধ্বনি।সমাবেশে বক্তারা বলেন, “হাদি কখনো মরতে পারেন না। দেশ, জনগণ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন।” তিনি আরও বলেন, “আজ যারা সুশীলতার কথা বলছেন, অতীতে অন্যায়-অবিচারের সময় তাদের ভূমিকা কোথায় ছিল—তা জাতি ভুলে যায়নি।”
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা দলে দলে শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে ছিল জাতীয় ও প্রতিবাদী পতাকা, মুখে ছিল স্লোগান—‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘এই বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নেই’।এক শিক্ষার্থী বলেন, “হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মত্যাগ আমাদের লড়াইয়ের প্রেরণা।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও শোকাবহ কর্মসূচি পালিত হয়।

Comments
Post a Comment