প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস।
উদ্ধার করা শিশু সাজিদকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খাবৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়।গতকাল বুধবার দুপুরে সেই গর্তেই শিশুটি পড়ে যায়।
শিশুটিকে উদ্ধারে গতকাল দুপুরের পর থেকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী।
শিশুটিকে উদ্ধারের পরই মানুষ আল্লাহু আকবর ধ্বনি দিতে থাকেন। অনেকে আনন্দে কান্নায় ভেঙে পড়েন।ন।

Comments
Post a Comment