শনিবার দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়!
শনিবার দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশাল এলাকা জুড়ে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার এই তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ বন্ধ থাকার সময়সূচি ও এলাকাগুলো নিচে দেওয়া হলোসময়: শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আওতাধীন এলাকা: তাহিরপুর সদর, বাদাঘাট, দক্ষিণ বড়দল ও উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর, বালিজুরী ইউনিয়ন (বালিজুরী গ্রাম ব্যতীত)তাহিরপুর সাব-স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার ফলে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য পল্লী বিদ্যুতায়ন কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।।:

Comments
Post a Comment