পুলিশ সূত্রে জানা গেছে,
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা আফরোজা (৪৮)। লায়লা ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। তখন ছুড়ি দিয়ে তাঁদের দুজনকে কুপিয়ে হত্যা করেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরো জানায়, ঘটনার দিন বাসা থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় আয়েশা। ফোনটি প্রথমে জেনেভা ক্যাম্প এলাকায় বন্ধ হয়ে যায়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অনুসন্ধান শুরু করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরবর্তীতে ফোনটি সাভার এলাকায় চালু হলে পুলিশ সেখানে পৌঁছে আয়েশার শাশুড়িকে পায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, আয়েশা বরিশালের নলছিটি এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বরিশালের নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেফতার করে পুলিশ।

Comments
Post a Comment