ফের বিয়ে করলেন আবু ত্বহা
ফের বিয়ে করলেন আবু ত্বহা
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে আবার বিয়ে করেছেন। গত ২১ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল এবং মাসখানেক পরেই তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
সাবিকুন নাহার নিজেই গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তাদের মধ্যে 'চিরস্থায়ী ৩ তালাক বায়েন' (irrevocable divorce) হয়নি, বরং স্ত্রী কর্তৃক 'খুলা তালাক' (divorce at the instance of the wife) হয়েছিল, যেখানে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে।

Comments
Post a Comment