খুলনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, যুবককে গণপিটুনি

 খুলনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, যুবককে গণপিটুনি





মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় খুলনায় উৎসব মণ্ডল নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, কলেজছাত্র উৎসব মণ্ডল মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করেন। বুধবার (৪ সেরাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করে। ক্ষিপ্ত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দিতে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।


খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উত্তেজিত জনতা অফিসে ঢুকে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।


বুধবার রাত ১২টায় কেএমপির পুলিশ জানায়, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা ও তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তারা উৎসবকে পিটিয়ে গুরুতর আহত করে।


ওই সময় যুবক নিহত হওয়ার সংবাদ প্রচার হলে উত্তেজিত জনতা বাড়ি ফিরে যায়। তবে আইনশৃংখলা বাহিনীর একটি সূত্র জানায়, যুবকটি মারা যায়নি। আশংকাজনক অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুবকটি কোথায় রয়েছে তা প্রকাশ করতে চাননি কেউ

Countdown Timer

Comments

Popular posts from this blog

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

প্রতি টা মেয়ের লেখা টা পড়া উচিতসঠিক চিকিৎসা

কন"ডম তৈরি, হয় কোন প্রাণী অ,ঙ্গ দিয়ে জানলে অবাগ হবেন?