এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ হাদি ফিরবে’

 এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ হাদি ফিরবে’


 









ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 




শনিবার (১৩ ডিসেম্বর) দিকে তিনি এই পোস্ট দেন।




আসিফ নজরুল লিখেছেন, ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনী।




তিনি আরও লিখেছেন, সে গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে।




উপদেষ্টা লিখেছেন, অশ্রসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরও বির্দীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নাই। 




সবশেষে তিনি লিখেছেন, এতো মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।






প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর অপারেশন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।







Countdown Timer

Comments

Popular posts from this blog

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

প্রতি টা মেয়ের লেখা টা পড়া উচিতসঠিক চিকিৎসা

কন"ডম তৈরি, হয় কোন প্রাণী অ,ঙ্গ দিয়ে জানলে অবাগ হবেন?